1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু সাইবার প্রতারণা ও আইডি হ্যাকিংয়ের অভিযোগে নাগরিকদের জন্য সিআইআরএস প্ল্যাটফর্ম উদ্বোধন দশমিনায় গণঅধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত রাঙ্গাবালীতে এইচএসসি উত্তরপত্র মূল্যায়নে বিতর্ক: পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে খাতা, ভিডিও ভাইরাল

মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের মুক্তাগাছায় চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর আজ শুক্রবার (১০ জুলাই) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সুমন আহমেদ উপজেলার মানকোন ইউনিয়নের নিমুরিয়া (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী সুমন আহমেদ তাকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কৌশলে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়। পরে ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভয়ে শিশুটি বিষয়টি গোপন রাখে। তবে ঘটনার পর থেকেই সে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে শিশুটি খেলার ছলে প্রতিবেশী এক কিশোরীর কাছে ঘটনার বর্ণনা দেয়। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসলে তারা থানায় অভিযোগ করেন। খবর পেয়ে ক্ষিপ্ত স্থানীয়রা সুমনকে আটক করে মারধর করে। পরে মুক্তাগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামিকে নিজস্ব হেফাজতে নেয়।

এই বিষয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভয়ে শিশুটি তাৎক্ষণিকভাবে বিষয়টি কাউকে না জানালেও পরবর্তীতে প্রতিবেশী এক শিশুকে তা জানায়।’

ওসি আরও জানান, এই ঘটনায় শিশুটির মা শাহিনা আক্তার বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সুমন ধর্ষণের কথা স্বীকার করেছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট