1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে জিজেইউএসের বার্ষিক কর্মী সম্মেলন, অগ্রযাত্রার অঙ্গীকার আউলিয়াপুরে কুকুর পিটিয়ে হত্যার প্রতিবাদে ‘তারুণ্যে আউলিয়াপুর’-এর বিবৃতি, তদন্তের দাবি মাদক বহনে রাজি না হওয়ায় যুবককে কুপিয়ে জখম, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পটুয়াখালীর দশমিনায় নিখোঁজের এক দিন পর পরিত্যক্ত ভিটায় বৃদ্ধের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গায় নবযোগদানকৃত টিএইচ আই’র সাথে চিকিৎসক সমিতির সৌজন্য সাক্ষাৎ ভোলায় ‘স্বপন বাহিনী’ প্রধান অস্ত্রসহ আটক বরিশালে নদীভাঙনে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ভোলায় কোস্ট গার্ডের অভিযান: ৫ কোটি টাকার কারেন্ট জাল ও পলিথিন জব্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন ও সদর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা মাছ ধরার জালের মূল্য আনুমানিক ৫ কোটি টাকা এবং পলিথিনের মূল্য সাড়ে ৭ লাখ টাকা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে লালমোহন উপজেলার বদরপুর ধুমকেতু আবাসন সংলগ্ন এলাকায় তিনটি গুদামে অভিযান চালানো হয়। এখানে তল্লাশি চালিয়ে ১৪ লাখ ৩৮ হাজার ১৪২ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজারমূল্য প্রায় ৫ কোটি ৩ লাখ ৩৫ হাজার টাকা। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে ভোলা সদর উপজেলার খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। অভিযানে কাভার্ড ভ্যানটি থেকে ২ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য সাড়ে ৭ লাখ টাকা। এ সময় চালক ও তার সহকারীর মুচলেকা নিয়ে কাভার্ড ভ্যানটি ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. মো. সালমান বিন শওকত জানান, জব্দ করা পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আর জব্দ করা কারেন্ট জাল ভোলা জেলা মৎস্য কর্মকর্তার সহযোগিতায় বিনষ্ট করা হয়েছে। পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট