1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
১৩ জুলাই বরিশালে যাচ্ছেন তারেক রহমান, সেনাক্যাম্প পরিদর্শন ও সাংগঠনিক সভার কর্মসূচি পটুয়াখালীতে মাদকসহ ছয় মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার পটুয়াখালীর দুমকিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, ইয়াবাসহ আটক ১ পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু পটুয়াখালী সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলমের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক জলঢাকায় তথ্য সংগ্রহকালে মব করে সংবাদকর্মীর ওপর অতর্কিত হামলা শনিবারের মধ্যে ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম নিশ্চিত না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পটুয়াখালীতে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ‘পৌর বিদ্যানিকেতন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন বরগুনায় অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ছাত্রলীগ কর্মী বাবু হত্যা মামলা: মেহেন্দীগঞ্জে কৃষক দলের ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী এলাকায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে এ ঘটনা ঘটে। বজ্রপাতে ক্ষতিগ্রস্ত কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের সময় মাঠে থাকা মো. নিজাম প্যাদার তিনটি এবং মো. রাহুল মৃধার একটি গরু মারা যায়। আকস্মিক এ ঘটনায় মুহূর্তেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন দুই কৃষক।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গবাদিপশুগুলোই ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান অবলম্বন। আকস্মিক এ ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়রা বলেন, প্রাকৃতিক দুর্যোগে এমন ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।

এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট