1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

পটুয়াখালীতে মাদকসহ ছয় মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

পটুয়াখালী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও পুলিশ আইনের মামলায় আদালতের দেওয়া সাজা পরোয়ানা কার্যকর ছিল।

পুলিশ জানায়, গত ৪ জুলাই (শনিবার) সকাল ৬টা ১০ মিনিটে পটুয়াখালী সদর থানার একটি অভিযানিক দল শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকা থেকে লিপক কর্মকার (৪১) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। তিনি পটুয়াখালী পৌরসভার নতুনবাজার এলাকার স্বর্ণকারপট্টির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত লিপক কর্মকারের বিরুদ্ধে আদালত প্রদান করা একাধিক সাজা পরোয়ানা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালের একটি মাদক মামলায় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ২০২১ সালের আরেকটি মাদক মামলায় তাকে এক বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। একই সঙ্গে পুলিশ আইনের একটি মামলায় তাকে ৫০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, মাদক ও পুলিশ আইনের মামলাসহ লিপক কর্মকারের বিরুদ্ধে মোট ছয়টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট