1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

ছাত্রলীগ কর্মী বাবু হত্যা মামলা: মেহেন্দীগঞ্জে কৃষক দলের ৩ নেতা স্থায়ীভাবে বহিষ্কার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

বরিশালের মেহেন্দীগঞ্জে ছাত্রলীগ কর্মী মাহবুব আলম বাবু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় উপজেলার কৃষক দলের তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

গত ৪ জুলাই মেহেন্দীগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহীন সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়। বহিষ্কৃতরা হলেন—৫ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মাল, যুগ্ম সাধারণ সম্পাদক বজলু বয়াতী এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল হাওলাদার। এদের মধ্যে জাহাঙ্গীর মাল বর্তমানে কারাগারে রয়েছেন এবং বাকি দুজন পলাতক।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৩ জুন সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মাহবুব আলম বাবুকে পিটিয়ে গুরুতর আহত করেন শহীদ পোদ্দার, জাহাঙ্গীর মাল, বজলু বয়াতী, সাইফুল হাওলাদার, নয়ন পোদ্দারসহ বেশ কয়েকজন।

আহত অবস্থায় বাবুকে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়। সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়। পরদিন (২৪ জুন) সকাল ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহবুব আলম বাবুর মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে গত ২৫ জুন অভিযান চালিয়ে আসামি নয়ন পোদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৭ জুন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি জাহাঙ্গীর মালকে গ্রেপ্তার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট