1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

পটুয়াখালী ইপিজেডে মালয়েশিয়া ও চীনের সম্পূর্ণ এলাকা জুড়ে বিনিয়োগের আগ্রহ, কর্মসংস্থান হবে দেড় লাখ মানুষের

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) মালয়েশিয়া ও চীন সম্পূর্ণ এলাকা জুড়ে মেগা বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালীর সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। তিনি জানান, এই বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় এক থেকে দেড় লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হবে।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় শহরের শের-ই-বাংলা সড়কের ‘সুরাইয়া ভিলা’য় ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, “আজ দুপুরে মালয়েশিয়ার একটি প্রতিনিধি দল পটুয়াখালী ইপিজেড পরিদর্শনে আসছে। তারা কেবল একটি বা দুটি প্লট নয়, সম্পূর্ণ ইপিজেডটি জুড়েই বিনিয়োগ করতে চাচ্ছে। মালয়েশিয়ান প্রতিনিধি দলের পরিদর্শন শেষ হলে চীনের প্রতিনিধি দলও পরিদর্শনের অপেক্ষায় রয়েছে। চীনও এই ইপিজেড পুরোটা চাচ্ছে। এই মেগা বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল পরিবর্তন আসবে।”

তিনি আরও জানান, বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগ করতে চীন আগ্রহী। বিশেষ করে কুয়াকাটা ও কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়ন, সৌরবিদ্যুৎ এবং ইলেকট্রনিক যানবাহন খাতে তারা কাজ করতে চায়। এছাড়া চট্টগ্রাম, বগুড়া ও লালমনিরহাট বিমানবন্দরের আধুনিকায়ন ও উন্নয়নেও চীনের গভীর আগ্রহ রয়েছে। চীনের সাথে চলমান চুক্তিগুলো বাস্তবায়িত হলে দেশবাসী অচিরেই দেশের আকাশে অত্যাধুনিক বিমান দেখতে পাবে।

বাজেট ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “দেশের শীর্ষ নেতৃত্ব ও সমাজের প্রধান ব্যক্তিরা শক্ত অবস্থানে থাকলে দেশের সবকিছুই শক্ত হাতে পরিচালনা করা সম্ভব। বাজেটের টাকা সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে দেশের চেহারা বদলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে দেখিয়ে দেবেন যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছয় লেনের মহাসড়ক নির্মাণ করা সম্ভব, যার কাজ দ্রুতই দৃশ্যমান হবে।”

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে পটুয়াখালী জেলা বিএনপির নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, জেলা যুবদল নেতা অ্যাডভোকেট আল আমিন সুজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট