1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

বরিশালে মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদারের মৃত্যুদণ্ড

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বরিশালের উজিরপুরে নবম শ্রেণীতে পড়ুয়া এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদার (৫৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুলাই) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আশরাফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠী গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির মো. কামরুল ইসলাম।

মামলার নথি সূত্রে জানা যায়, মামলার বাদী ও আসামি সম্পর্কে মামাতো ভাই এবং একই বাড়ির বাসিন্দা। কাজের সুবাদে বাদী বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। এ সুযোগে আসামি আলমগীর বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে বাদীর মাদরাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ করে আসছিলেন। এতে ওই শিক্ষার্থী চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

সর্বশেষ ২০২৩ সালের ২২ মার্চ আসামি ওই ছাত্রীকে বাড়ির পেছনের একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার মাকে জানালে তার বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে। দীর্ঘদিন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও উভয়পক্ষের শুনানি শেষে বৃহস্পতিবার আদালত আসামির বিরুদ্ধে এ মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট