1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

দশমিনায় ককটেল বিস্ফোরণ ও জমি দখল মামলার প্রধান আসামি ইউনূস খলিফা গ্রেপ্তার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও জমি দখলচেষ্টার মামলার প্রধান আসামি মো. ইউনূস খলিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরবোরহান ইউনিয়নের চরশাহজালাল মৌজায় সরকার কর্তৃক বন্দোবস্তপ্রাপ্ত ২ একর ৫০ শতাংশ জমির মালিক মো. ফজলুল হক কালু দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছিলেন। গত বছরের ১৩ ডিসেম্বর দুপুর ১টার দিকে ইউনূস খলিফার নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল ওই জমি দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা ২-৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং একটি নির্মাণাধীন ঘরে আগুন ধরিয়ে দেয়। হামলাকারীরা ঘরের মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় পরদিন ১৪ ডিসেম্বর ভুক্তভোগী মো. ফজলুল হক কালু বাদী হয়ে ইউনূস খলিফাকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১১-১৫ জনের বিরুদ্ধে দশমিনা থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে ইউনূস খলিফা আত্মগোপনে ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা দশমিনা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার দুপুরে প্রধান আসামি ইউনূস খলিফাকে গ্রেপ্তার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘ককটেল বিস্ফোরণ মামলার প্রধান আসামি ইউনূস খলিফাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট