1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

পটুয়াখালীতে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার বৈদেশিক কর্মসংস্থান, নিরাপদ অভিবাসন, অভিবাসী কর্মীদের কল্যাণ, বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি এবং অভিবাসন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন এবং সরকারি বিভিন্ন সেবার কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার কিশোর রায়, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খবর পটুয়াখালীর সম্পাদক আব্দুস সালাম আরিফসহ জেলা অভিবাসন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ।

সভায় অভিবাসন কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট