1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাঙ্গাবালীতে বাল্যবিয়ে প্রতিরোধে গণসমাবেশ ও লাল কার্ড প্রদর্শন কুয়াকাটায় ভেসে এলো ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি বিরোধী দলীয় এমপিদের আসনে উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ পটুয়াখালীতে জেলা অভিবাসন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত গলাচিপায় রাবনাবাদ সেতু প্রকল্প পরিদর্শন করলেন ইউএনও, আগামী মাসে মূল কাজ শুরুর আশা বাউফলে শোভাযাত্রায় হামলা: যুবদল-ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত, ভাঙচুর ২০ মোটরসাইকেল পটুয়াখালীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী পটুয়াখালী পৌরসভার সম্ভাব্য বাজেট ১০৩ কোটি টাকা পটুয়াখালীতে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ: কঠোর পদক্ষেপের দাবি

কুয়াকাটায় ভেসে এলো ৫৬ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত বেলিন (Baleen) প্রজাতির তিমি ভেসে এসেছে। সোমবার (২৯ জুন) বিকেলে সৈকতের কাউয়ারচর পয়েন্ট এলাকায় তিমিটির মৃতদেহটি দেখতে পেয়েছেন স্থানীয়রা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ে কুয়াকাটায় ভেসে আসা তিমিগুলোর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম বলে জানিয়েছেন পরিবেশকর্মীরা।

স্থানীয় ও পরিবেশকর্মীদের বরাতে জানা যায়, তিমিটির দৈর্ঘ্য ৫৬ ফুট এবং প্রস্থ প্রায় ১৮ ফুট। মৃতদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। বিশালাকৃতির এই সামুদ্রিক প্রাণীটি দেখতে সৈকতে উৎসুক মানুষের ভিড় জমে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্যরা। উপরা-এর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, ‘চলতি বছর এর আগে ৫৮ ফুট দৈর্ঘ্যের আরও একটি মৃত তিমি কুয়াকাটা সৈকতে ভেসে এসেছিল। সাম্প্রতিক সময়ে উপকূলে তিমি ও ডলফিনের মৃতদেহ ভেসে আসার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এসব মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কার্যকর গবেষণা ও তদন্ত প্রয়োজন।’

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মৃত তিমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর মাটিচাপা দেওয়া হয়েছে। ভবিষ্যতে মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

পরিবেশবিদদের মতে, সমুদ্র দূষণ, জাহাজের ধাক্কা, মাছ ধরার জালে আটকে যাওয়া, খাদ্য সংকট কিংবা জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ বিভিন্ন কারণে তিমির মৃত্যু ঘটতে পারে। তবে প্রকৃত কারণ নির্ধারণে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট