1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে পঞ্চম শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মেয়ের সম্মান বাঁচাতে পরিবার প্রথমে মূল ঘটনা গোপন রেখে চুরির অভিযোগ করলেও পুলিশি তদন্তে আসল রহস্য সামনে আসে। বুধবার (২৪ জুন) পরিবার প্রকৃত ঘটনা উল্লেখ করে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। এ ঘটনায় অভিযুক্ত ইন্দ্রজিৎ হাওলাদার (২৬) পলাতক রয়েছেন।

সদর ইউনিয়নের ভূবনসাহা কাছারি এলাকায় এ ঘটনা ঘটে। গত সপ্তাহে এক রাতে ভুক্তভোগী শিশুর মা বাথরুমে গেলে সুযোগ বুঝে ঘরে ঢুকে অভিযুক্ত ইন্দ্রজিৎ হাওলাদার। এসময় সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

মেয়ের সম্মান ও সামাজিক লজ্জার ভয়ে পরিবারের সদস্যরা প্রথমে মূল ঘটনা গোপন রাখেন। গত সপ্তাহে তারা অভিযুক্তের বিরুদ্ধে চুরির অভিযোগে বাউফল থানায় একটি লিখিত আবেদন করেন।

বাউফল থানা পুলিশ চুরির অভিযোগটি সরেজমিনে তদন্ত করতে গেলে আসল ঘটনা সামনে আসে। তদন্ত কর্মকর্তা ও থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম মোল্লা ভুক্তভোগী শিশু ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রকৃত ঘটনা খুলে বলেন।

এসআই ইব্রাহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। প্রকৃত ঘটনা জানার পর ভুক্তভোগী পরিবারকে সঠিক অভিযোগ দায়েরের পরামর্শ দেওয়া হয়।”

এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে ভুক্তভোগী শিশুর পরিবার ইন্দ্রজিৎ হাওলাদারকে প্রধান আসামি করে ধর্ষণচেষ্টার অভিযোগে বাউফল থানায় একটি এজাহার দায়ের করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থলে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছে। ভুক্তভোগী পরিবার এখন প্রকৃত ঘটনা উল্লেখ করে লিখিত অভিযোগ দাখিল করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট