1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সিআইডির প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা স্থানীয় সরকার নির্বাচন: জুনের মধ্যে বিধিমালা হালনাগাদ, আগস্টে তফসিল ও অক্টোবরে ভোটের প্রস্তুতি মে মাসে মব সহিংসতায় নিহত ৩২, ছয় মাসের মধ্যে সর্বোচ্চ: এমএসএফ তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ধানমন্ডিতে আটক ২৬ দুমকিতে নবাগত ইউএনও হিসেবে যোগ দিলেন আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বাবা-মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ দক্ষিণ কোরিয়ার রপ্তানি প্রবৃদ্ধি চার দশকের সর্বোচ্চে: এআই চিপের চাহিদায় অর্থনীতিতে নতুন গতি

স্থানীয় সরকার নির্বাচন: জুনের মধ্যে বিধিমালা হালনাগাদ, আগস্টে তফসিল ও অক্টোবরে ভোটের প্রস্তুতি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

চলতি জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা ও আচরণবিধি হালনাগাদ করে প্রস্তুতি সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এরপর আগামী আগস্টের শেষ দিকে তফসিল ঘোষণা করে অক্টোবরে প্রথম ধাপের ভোটগ্রহণের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদের ছুটি শেষে সোমবার (১ জুন) প্রথম কার্যদিবসে নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়। সেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য কমিশনাররা এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। পুনর্মিলনীতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়। সরকার যখনই নির্বাচন আয়োজনে লিখিত নির্দেশনা দেবে, তখন যাতে ভোটগ্রহণ করা যায়, সে জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সভায় অক্টোবরে প্রথম ধাপের নির্বাচন আয়োজনের কথা বলা হয়েছে। এ লক্ষ্যে আগস্টের শেষ দিকে তফসিল দেওয়া হতে পারে। তবে আরেক কর্মকর্তা জানান, সম্ভাব্য তারিখের বিষয়ে আলোচনা হয়েছে, তবে কাজের গতি বাড়াতে অক্টোবরের কথা বলা হয়ে থাকতে পারে; এটি আরও কিছুটা পেছানোর সুযোগও রয়েছে।

তফসিলের বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘তফসিল কবে হবে, তা নির্ভর করছে স্থানীয় সরকার বিভাগের ওপর। তারা কবে নাগাদ নির্বাচন চায়, তার ওপর ভিত্তি করে এগোবে। তবে আমাদের প্রস্তুতি তো চলমান।’

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ একটি জাতীয় গণমাধ্যমকে বলেন, ‘আগস্টের শেষে তফসিল ও অক্টোবরে ভোটের বিষয়টি কাছাকাছি। আজ সরাসরি এ নিয়ে আলাপ হয়নি। তবে অক্টোবরে নির্বাচন করতে হলে দেড় মাস আগে তফসিল দিতে হবে। সরকারের নির্দেশনা পেলে আমরা সেটা করতে পারব।’

পুনর্মিলনীর আলোচনায় নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরেন। পরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘জুন-জুলাই মাসের মধ্যে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করতে হবে। আগামী আগস্ট মাস থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করব। সেপ্টেম্বর-অক্টোবরে যাতে ভোট গ্রহণ করা যায়, সেভাবে প্রস্তুতি নিতে হবে।’

অনুষ্ঠানে সিইসি এ এম এম নাসির উদ্দিন জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে স্থানীয় সরকার নির্বাচন আরও ভালোভাবে সম্পন্ন করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে যে মানের হয়েছে, ওই মানের চেয়ে স্থানীয় সরকার নির্বাচন আরও ভালো করতে হবে। কোনোভাবে ওই মানের নিচে নামা যাবে না।’

স্থানীয় সরকার নির্বাচনে প্রাথমিকভাবে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভার ভোট হবে। এরপর সিটি করপোরেশন এবং সর্বশেষ উপজেলা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রায় সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বর্তমানে নির্বাচিত প্রতিনিধি না থাকায় সব নির্বাচন শেষ করতে ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে।

এরই অংশ হিসেবে ইসি বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের জন্য পৃথক বিধিমালা ও আচরণবিধি সংশোধন করছে। সংশোধিত স্থানীয় সরকার আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দলীয় প্রতীকের পরিবর্তে নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা কার্যকর করতে এসব পরিবর্তন আনা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন আইন সংশোধন করেছে, যা সংসদে অনুমোদিত হয়েছে।

বিধিমালা ও আচরণবিধির খসড়া আগামী ১৫ জুন ইসির ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে। সেখানে ১৫ দিন সবার মতামত নেওয়ার পর তা চূড়ান্ত করা হবে। এ বিষয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ জানান, ১৫ জুনের মধ্যে খসড়া ওয়েবসাইটে দেওয়া হবে।

ইসির তথ্য অনুযায়ী, নতুন গঠিত বগুড়া সিটি করপোরেশন ছাড়া ১২টি সিটি করপোরেশন, ৪৫০টির বেশি উপজেলা পরিষদ, ৩০০টির বেশি পৌরসভা এবং ৬১টি জেলা পরিষদের নির্বাচন আইনগত জটিলতা ছাড়াই আয়োজন করা সম্ভব। এ ছাড়া প্রায় ৬০০ ইউপির নির্বাচনের আইনগত সময়সীমা এপ্রিল থেকে শুরু হওয়ায় আগামী অক্টোবরের মধ্যে তা আয়োজন বাধ্যতামূলক। বাকি ২ হাজার ৮০০টির বেশি ইউপি নির্বাচনের ১৮০ দিনের গণনা জুলাই থেকে শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট