1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়ায় বিএনপি নেতা হত্যা, ১৭ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দুমকিতে নবাগত ইউএনও হিসেবে যোগ দিলেন আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দুমকি উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

দুমকিতে যোগদানের পূর্বে আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী ভোলা জেলার দৌলতখান উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তার প্রশাসনিক দক্ষতা ও জনবান্ধব কর্মকাণ্ড তাকে প্রশাসনিক মহলে ব্যাপক প্রশংসা এনে দেয়।

যোগদানের দিন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

দায়িত্বভার গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নবাগত ইউএনও বলেন, “সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করব। এ লক্ষ্য বাস্তবায়নে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানিয়ে তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট