1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব মোকাবিলায় চিকিৎসা বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ দক্ষিণ কোরিয়ার রপ্তানি প্রবৃদ্ধি চার দশকের সর্বোচ্চে: এআই চিপের চাহিদায় অর্থনীতিতে নতুন গতি জাপানে অ-১৮ এশিয়া কাপে চাইনিজ তাইপেকে ২-০ গোলে হারাল বাংলাদেশের নারী হকি দল দশমিনায় নিখোঁজের ৭ দিন পর খালে মিলল হাত-পা বাঁধা যুবকের মরদেহ শরীয়তপুর থেকে কুয়াকাটা ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত আন্তর্জাতিক ওয়ান হেলথ প্রতিযোগিতায় পবিপ্রবি চ্যাম্পিয়ন, ‘ওয়ান হেলথ ভিলেজ’ প্রকল্প বিজয়ী তোফায়েল আহমেদ আর নেই চীনের কারখানার কর্মকাণ্ড স্থবির মে মাসে, চাহিদা দুর্বলতার ছায়া বাউফলে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন নিয়ে তোলপাড়

তোফায়েল আহমেদ আর নেই

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

দেশের প্রবীণ রাজনীতিবিদ, উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১ জুন) বেলা সাড়ে তিনটায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

পরিবারের একাধিক সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন বিকেল চারটার দিকে জানান, চিকিৎসাধীন অবস্থায় স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তোফায়েল আহমেদ। এরপর থেকে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে জাতীয় রাজনীতিতে বিশেষ পরিচিতি লাভ করেন তিনি। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের সংগঠকদের একজন হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। স্বাধীনতার পর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিক মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনীতির দীর্ঘ পথচলায় তিনি দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট