1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

ভোলায় ঈদের দিন ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ঈদের দিন একটি ভাড়া বাসা থেকে সুমি বেগম (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাহি ভিলা নামে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সুমি বেগমের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমি বেগম তার স্বামী উজ্জলের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। উজ্জল স্থানীয় মহিলা কলেজসংলগ্ন হেলিপ্যাড এলাকার শিল্প ও বাণিজ্য মেলায় ব্যবসা করতেন। প্রতিদিনের মতো ঈদের দিনও তিনি ব্যবসার কাজে বাইরে ছিলেন।

বাড়ির মালিক আবুল বাশার মো. সহিদুল্লাহ জানান, বিকেল সাড়ে ৫টার দিকে উজ্জল বাসায় ফিরে স্ত্রীকে কয়েকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে বিষয়টি তাকে জানালে তিনি, উজ্জল ও স্থানীয় কয়েকজন মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের পূর্ব পাশের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সুমি বেগমকে ঝুলন্ত দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে বোরহানউদ্দিন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট