1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

বাউফলে মাহেন্দ্রট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পারিবারিক কলহের জেরে আত্মহত্যার সন্দেহ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ঈদুল আজহার সকালে আলমাস হোসেন মৃধা (৩৫) নামের এক মাহেন্দ্রট্রলি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নের সহিস্যা গ্রামের একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার সন্দেহ করা হচ্ছে।

নিহত আলমাস হোসেন মৃধা সহিস্যা গ্রামের সিরাজ মৃধার ছেলে। তিনি পেশায় মাহেন্দ্রট্রলি চালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে শিলা বেগমকে বিয়ে করেন আলমাস। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ট্রলি চালানোর সময় ফারজানা নামের এক নারীর সঙ্গে আলমাসের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয় এবং এ নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

স্বজনরা জানান, বুধবার গভীর রাতে আলমাস তার স্ত্রী ও সন্তানদের ঘুমন্ত অবস্থায় রেখে শোয়ার ঘরের দরজা বাইরে থেকে আটকে পাশের কক্ষে যান। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী তাকে পাশে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শোবার ঘরের দরজা ভেঙে বাইরে এসে পাশের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে আলমাসকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আলমাস আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

বাংলাদেশে পারিবারিক কলহ, দাম্পত্য অসন্তোষ ও মানসিক চাপের কারণে আত্মহত্যার ঘটনা উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ আত্মহত্যা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য অংশই পারিবারিক সমস্যার শিকার। বিশেষজ্ঞরা মনে করেন, মানসিক স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিতকরণ, পারিবারিক কাউন্সিলিং, সামাজিক সহায়তা ব্যবস্থা জোরদার ও আত্মহত্যা প্রতিরোধমূলক সচেতনতা কর্মসূচির মাধ্যমে এ ধরনের ঘটনা কমানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট