1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

পশুর হাটে ড্রোন নজরদারি, জাল টাকা শনাক্তে বিশেষ ব্যবস্থা; মাঠে ২০ টহল দল

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বিভাগজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-৮। পশুর হাটে চাঁদাবাজি প্রতিরোধ, জাল টাকা শনাক্তকরণ, ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সড়ক ও নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। র‍্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ঈদকে কেন্দ্র করে বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ পশুর হাটগুলো চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে ২০টি পেট্রোল টিম মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পশুর হাটে চাঁদাবাজি ও ক্রেতা-বিক্রেতাদের হয়রানি ঠেকাতে নিয়ন্ত্রণ কক্ষ ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। পাশাপাশি আধুনিক ড্রোনের মাধ্যমে হাট এলাকার সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।

জাল টাকার বিস্তার রোধে পশুর হাটের নিয়ন্ত্রণ কক্ষে অত্যাধুনিক জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাব।

ঈদের প্রধান জামাতগুলোকে ঘিরেও বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোতে পর্যাপ্ত টহল দলের পাশাপাশি বিশেষ গোয়েন্দা নজরদারি পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাস ও লঞ্চ টার্মিনাল, শপিংমল এবং আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে র‍্যাবের ‘রোবাস্ট পেট্রোল’ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে র‍্যাব। পাশাপাশি নৌপথের নিরাপত্তা নিশ্চিতে নদ-নদীতে বোট পেট্রোল পরিচালনা করা হচ্ছে।

র‍্যাব-৮ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বরিশাল বিভাগের মানুষের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট