1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

মির্জাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ১

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার এক নারী যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (২৭ মে) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের সুবিদখালী এলাকায় হারুন রাড়ীর বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৈয়ব আলী মীরা (৬০) বরগুনার বেতাগী উপজেলার ছোপখালী গ্রামের নাজেম আলী মীরার ছেলে। আহত পিয়ারা বেগম (৫০) মির্জাগঞ্জ উপজেলার চরখালী গ্রামের সত্তার ঘরামীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা থেকে ঢাকাগামী ‘নব দিগন্ত (রাফি) পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে একই দিক দিয়ে চলা ব্যাটারিচালিত অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই চালক ও এক যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৈয়ব আলী মীরাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত পিয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বাসটির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পলাতক বাসচালককে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট