1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু

শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ এবং এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

রোববার (২৪ মে) সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলা সদরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত সিআরইএ প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিইসিএ)-এর নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ধর্ষণ, যৌন সহিংসতা, শিশুহত্যা, পারিবারিক নির্যাতন, বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতার মতো ঘটনা সমাজে নিরাপত্তাহীনতা তৈরি করছে। তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ জরুরি।

উপজেলা জেন্ডার সমতা ও জলবায়ু জোট (জিইসিএ)-এর সভাপতি ওমর ফারুক তারেক বলেন, শিশু রামিসার মতো নৃশংস হত্যাকাণ্ড সমাজের মানবিক মূল্যবোধ ও শিশু সুরক্ষা ব্যবস্থার জন্য বড় হুমকি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা প্রয়োজন।

সিআরইএ প্রকল্পের জুই দলের নারী নেত্রী রুমা বেগম বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড সাধারণ মানুষের মনে গভীর শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে শঙ্কা বাড়ছে। তিনি এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা আরও বলেন, শিশু ও নারী নির্যাতন এখন জাতীয় সামাজিক সংকটে পরিণত হয়েছে। একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে রাষ্ট্র, পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। পাশাপাশি শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট