1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার বোরহানউদ্দিনে হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা

মির্জাগঞ্জে ৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ মো. শফিকুল ইসলাম (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার কালিকাপুর এলাকার একটি বেড়িবাঁধের ওপর থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শফিকুল ইসলাম মির্জাগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিকাপুর গ্রামের মো. খালেক রাড়ীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মির্জাগঞ্জ থানার এসআই (নিঃ) সুবর্ণ চন্দ্র দে, এএসআই মো. আরিফ হোসেন ও এএসআই মো. মজনু মিয়াসহ একটি টিম মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কালিকাপুর এলাকার রুহুল আমিনের চায়ের দোকানের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ওপর এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে শফিকুল পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন। এ সময় তার শরীর তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোঁচড়ে খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, “আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাঁজাসহ সকল প্রকার মাদকদ্রব্যের উৎপাদন, পরিবহন, মজুদ ও বিক্রি নিষিদ্ধ। পটুয়াখালী জেলায় উপকূলীয় অবস্থানের কারণে মাদক পাচারের ঝুঁকি থাকায় পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে থাকে। বিশেষজ্ঞরা মনে করেন, মাদক প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও পুনর্বাসন কর্মসূচি জোরদার করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট