1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহিপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক পটুয়াখালীতে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০, আগুন ও গরু হত্যার অভিযোগ ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জলঢাকায় ৩২টি চোরাই মোটরসাইকেল সহ ৩ জন কুখ্যাত চোর আটক

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় বড় ধরণের অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি মোটরসাইকেল জব্দ করেছে থানা পুলিশ। এ সময় চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত সন্দেহে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের টেংগনমারী বাজারের জনৈক আব্বাস আলীর ওয়ার্কশপের তিনটি গোডাউনে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন—ওয়ার্কশপ মালিক আব্বাস আলী ও তার ছেলে এলাম ইসলাম। আব্বাস আলী ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত মতিয়ার রহমানের ছেলে।

থানা পুলিশ জানায়, সম্প্রতি কুখ্যাত মোটরসাইকেল চোর ও বিভিন্ন মামলার আসামি শাহিন ইসলামকে আটকের পর তাকে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়। অভিযানে আব্বাস আলীর তিনটি গোডাউন থেকে ৮০ সিসি থেকে ১৫০ সিসি পর্যন্ত বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম সাংবাদিকদের জানান, “ধারণা করা হচ্ছে, আব্বাস আলী মোটরসাইকেল সার্ভিসিংয়ের আড়ালে চোরাই মোটরসাইকেল কিনতেন এবং সেগুলোর যন্ত্রাংশ খুলে বিক্রি করে আসছিলেন। জব্দকৃত মোটরসাইকেলগুলোর কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, চোর চক্রের অন্যান্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট