1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পিস স্কুলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ব্যতিক্রমী মহড়া কুয়াকাটায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ভোলায় র‍্যাবের যৌথ অভিযানে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার লংগদুতে ‘মিথ্যা সংবাদ সম্মেলনের’ প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন লংগদুতে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন গলাচিপায় পূর্ব শত্রুতার জেরে শিক্ষকের ওপর হামলা, শেরেবাংলা মেডিকেলে ভর্তি বাউফলে দাশপাড়া ইউপিতে নাটকীয়তায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাসমিম তানহা কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জয় পটুয়াখালীর সাংবাদিক কন্যা নূর-ই-জান্নাতের নীলফামারীতে অভিযোগ ও প্রতিকার সংক্রান্ত অংশীজন সভা অনুষ্ঠিত ভোলায় চরফ্যাশনে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর তুলছে ভূমিদস্যুরা

পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীতে দুই দিন ব্যাপী ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত হয়েছে। রামকৃষ্ণ-বিবেকানন্দ সেবা সংঘ পটুয়াখালীর আয়োজনে নতুন বাজার মদনমোহন জিউর আখড়াবাড়িতে অনুষ্ঠিত এ উৎসবের সমাপনী দিনে রাত ৯টায় আলোচনা সভা ও ধর্মীয় সংগীতানুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন হয়।

রামকৃষ্ণ-বিবেকানন্দ সেবা সংঘ পটুয়াখালীর সভাপতি সহকারী অধ্যাপক (অব.) অশোক কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনু এবং বাগেরহাট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী গুরুসপবানন্দ মহারাজ। বরিশাল রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজিতাত্মানন্দজী মহারাজ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় পটুয়াখালী মহানাম সেবাসংঘের সভাপতি সুভাষ চন্দ্র শীল ও সনাতন ধর্মের প্রবীন ব্যক্তিত্ব নিত্যানন্দ কর্মকারসহ অনেকে বক্তব্য রাখেন।

প্রধান অতিথি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, “আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা ও আদর্শ এবং শ্লোগান হচ্ছে ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’।” তিনি অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা সংখ্যালঘু নয়; আমরা-আপনারা এ দেশেই জন্মগ্রহণ করেছি, আমরা সবাই বাংলাদেশেরই নাগরিক।”

আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে ধর্মীয় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব-পার্বণ জাতীয় ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচিত। শ্রী রামকৃষ্ণ দেব ও স্বামী বিবেকানন্দের আদর্শ মানবকল্যাণ, ধর্মীয় সহিষ্ণুতা ও আধ্যাত্মিক উন্নয়নের বার্তা বহন করে। বিশেষজ্ঞরা মনে করেন, ধর্মীয় উৎসবগুলো আন্তঃধর্মীয় সংলাপ ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট