1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরগুনায় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ৭ দিন পর হত্যা মামলা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি থেকে টাকা-মালামাল গায়েবের অভিযোগ, শোকজ নোটিশ গলাচিপায় ২৪ ঘণ্টায় শিশু ও তরুণীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মহিপুরে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি দম্পতি আটক পটুয়াখালীতে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ১০, আগুন ও গরু হত্যার অভিযোগ ভোলায় নিরাপদ দুধ ও দুগ্ধজাত পণ্যের পুষ্টি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ভোলায় ‘জ্বিনের বাদশা’ পরিচয়ে প্রতারণার অভিযোগ, স্ত্রী-সন্তান উদ্ধারে সহায়তা চাইলেন প্রবাসী যুবদলের নতুন কমিটি ঘোষণায় পটুয়াখালীতে আনন্দ মিছিল পড়ালেখা নিয়ে শাশুড়ির সঙ্গে বিরোধ, ভোলায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা বাউফলে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে চালককে মারধর ও গাড়ি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সংসদ সদস্য ও দশম জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

রোববার (১০ মে) বিচারপতি কে এম জাহিদ সরোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আ স ম ফিরোজের আইনজীবীরা জানান, অসুস্থতার কারণে তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন উল্লেখ করে উচ্চ আদালতে জামিন আবেদন করা হয়। এ আবেদনের পর আদালত একটি রুল জারি করেন। রোববার ওই রুলের শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। তিনি বলেন, জামিনের আদেশের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে আ স ম ফিরোজ কারামুক্ত হয়ে চিকিৎসা নিতে পারবেন।

আ স ম ফিরোজ দীর্ঘদিন ধরে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি পটুয়াখালী-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দশম জাতীয় সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, জুলাইয়ের অভ্যুত্থান চলাকালে ঢাকায় এক ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আ স ম ফিরোজকে আসামি করা হয়। ওই মামলায় ২০২৫ সালের ২৩ আগস্ট সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট