1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে জোন কাপের শিরোপা মাইনীমুখ একাদশের বঙ্গোপসাগরে নিখোঁজের দুই দিন পর জেলে শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার ফিলিপাইনের মিন্দানাওয়ে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পীরগাছায় অন্তঃসত্ত্বা নুপুরকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার গলাচিপায় ২০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার পটুয়াখালীতে ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কুয়াকাটায় তিনতলা আধুনিক মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু বাউফলে শিশুকে ধর্ষণচেষ্টা: সম্মান বাঁচাতে চুরির মামলা, পুলিশি তদন্তে আসল ঘটনা ফাঁস দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ভোলা জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান আরিফ, নাকিব চৌধুরী, সাগর হাওলাদার, শাহীন রেজা শিশির ও রাসেল বিল্লাহ।
আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল, সহ-সভাপতি নুর ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গিয়াস, বাপ্পি, ছাত্রনেতা তারেক সিকদার, সালেহ উদ্দিন সালেহ, মাসুমসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ভোলা জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তারা নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথে ঐক্যবদ্ধভাবে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট