1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
চীনের কারখানার কর্মকাণ্ড স্থবির মে মাসে, চাহিদা দুর্বলতার ছায়া বাউফলে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন নিয়ে তোলপাড় পটুয়াখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত জলঢাকায় থানায় হত্যা মামলার আসামি গ্রেফতার দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঈদের কোরবানির বর্জ্য অপসারণে নজির: ৬ ঘণ্টায় পরিচ্ছন্ন বরিশাল নগরী বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার বছরে ১.৬৬ মিলিমিটার করে দেবে যাচ্ছে বরিশাল নগরী, ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ার আশঙ্কা ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক

ভোলায় বিএনপি নেতা জাকির ফরাজীর মুক্তির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধে ভোগান্তি

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ভোলায় বিএনপি নেতা মো. জাকির ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন তাঁর অনুসারীরা। এতে প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থীসহ দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা শহরের বাংলাবাজার এলাকায় মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে কোস্ট গার্ড মো. জাকির হোসেনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তি ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা এবং তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে তল্লাশি চালিয়ে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে জাকির ফরাজীর অনুসারীরা দাবি করেছেন, তিনি নির্দোষ এবং তাঁকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তাঁরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

অবরোধ চলাকালে সাধারণ মানুষ, বিশেষ করে পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে দুপুরের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট