1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সর্বশেষ :
চীনের কারখানার কর্মকাণ্ড স্থবির মে মাসে, চাহিদা দুর্বলতার ছায়া বাউফলে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন নিয়ে তোলপাড় পটুয়াখালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত জলঢাকায় থানায় হত্যা মামলার আসামি গ্রেফতার দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঈদের কোরবানির বর্জ্য অপসারণে নজির: ৬ ঘণ্টায় পরিচ্ছন্ন বরিশাল নগরী বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার বছরে ১.৬৬ মিলিমিটার করে দেবে যাচ্ছে বরিশাল নগরী, ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ার আশঙ্কা ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক

ভোলায় মাস্টার ক্রাফটস পার্সনদের রিফ্রেশার প্রশিক্ষণ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

ভোলায় দক্ষ কারিগরদের পেশাগত সক্ষমতা বাড়াতে মাস্টার ক্রাফটস পার্সনদের জন্য একদিনের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন—পিকেএসএফ—এর রেইজ (RAISE) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করে উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।
রোববার (৩ মে) ভোলা সদরে জিজেইউএসের প্রধান কার্যালয়ের হলরুমে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মোস্তফা কামাল । প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদুর রহমান।
সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার আবদুল হাই জিন্নাহ। সহযোগিতা করেন জব প্লেসমেন্ট অফিসার পঙ্কজ কুমারসহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা।
আয়োজকেরা জানান, এই রিফ্রেশার প্রশিক্ষণের লক্ষ্য হলো মাস্টার ক্রাফটস পার্সনদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং তাদের বিদ্যমান দক্ষতা আরও শাণিত করা। এর মাধ্যমে তাঁরা ‘গুরু-শিষ্য’ পদ্ধতিতে স্থানীয় বেকার তরুণদের হাতে-কলমে প্রশিক্ষণ দিতে পারবেন, যা নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বাড়তে থাকা বেকারত্ব মোকাবিলায় কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। রেইজ প্রকল্পের আওতায় দক্ষ কারিগরদের উন্নয়নমূলক এই উদ্যোগ ভোলার স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট