1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় থানায় হত্যা মামলার আসামি গ্রেফতার দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঈদের কোরবানির বর্জ্য অপসারণে নজির: ৬ ঘণ্টায় পরিচ্ছন্ন বরিশাল নগরী বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার বছরে ১.৬৬ মিলিমিটার করে দেবে যাচ্ছে বরিশাল নগরী, ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ার আশঙ্কা ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক ঈদের আনন্দের মধ্যেই সড়কে ঝরল ১৬ প্রাণ, নিহতদের ১০ জন মোটরসাইকেল আরোহী পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব ফিরোজ আহত মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, উধাও শ্বশুরবাড়ির লোকজন

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ততার আহ্বান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পটুয়াখালী জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে শনিবার বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) জুয়েল রানা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।

উদ্বোধনী আয়োজনে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ক্রীড়ামোদীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে এই ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, জুডো, ব্যাডমিন্টন ও অ্যাথলেটিক্সসহ আটটি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

বক্তারা বলেন, নিয়মিত খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে এটি মাদকাসক্তি ও অপরাধ প্রবণতা থেকে যুবসমাজকে দূরে রাখতে সহায়ক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট