1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

ভোলায় শিক্ষা বাজেট নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

শিক্ষা খাতে পর্যাপ্ত অর্থায়নের গুরুত্ব তুলে ধরতে ভোলায় শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার কনফারেন্স কক্ষে আয়োজিত এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “Education Financing: Hold the Flame High” এবং বাংলা প্রতিপাদ্য “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা”।
গণ সাক্ষরতা অভিযানের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। এতে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন এবং সবার জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মেসলে উদ্দিন।
বৈঠকে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর পরিচালক মো. হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন।
বৈঠক আয়োজনে সার্বিক সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার মো. ইসমাইল জবিউল্লাহ ও অফিসার মো. কামরুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন জিজেইউএস-এর উপপরিচালক গোপাল চন্দ্র শিল। এছাড়া স্থানীয় শিক্ষাবিদ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এসএমসি সদস্য, ওয়াচ কমিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে মতামত প্রদান করেন।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি করা জরুরি। একই সঙ্গে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আয়োজকরা জানান, এই কর্মসূচি বৈশ্বিক শিক্ষা আন্দোলনের অংশ হিসেবে পালন করা হচ্ছে। এতে সহায়তা প্রদান করছে আন্তর্জাতিক সংগঠন Global Partnership for Education (GPE), Education Out Loud এবং Global Campaign for Education।
এ ধরনের আলোচনায় উঠে আসা সুপারিশগুলো জাতীয় পর্যায়ে উপস্থাপনের মাধ্যমে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট