1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় থানায় হত্যা মামলার আসামি গ্রেফতার দুমকিতে প্রতারণা ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আটক ঈদের কোরবানির বর্জ্য অপসারণে নজির: ৬ ঘণ্টায় পরিচ্ছন্ন বরিশাল নগরী বরিশালে ছাত্রলীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার বছরে ১.৬৬ মিলিমিটার করে দেবে যাচ্ছে বরিশাল নগরী, ভবিষ্যতে জলাবদ্ধতার ঝুঁকি বাড়ার আশঙ্কা ঈদ শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ বছরের শিশুর জমি বিরোধে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, অভিযুক্তরা পলাতক ঈদের আনন্দের মধ্যেই সড়কে ঝরল ১৬ প্রাণ, নিহতদের ১০ জন মোটরসাইকেল আরোহী পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় অতিরিক্ত সচিব ফিরোজ আহত মেঝেতে পড়ে ছিল গৃহবধূর মরদেহ, উধাও শ্বশুরবাড়ির লোকজন

লংগদুতে ইয়াবা সেবনের সময় ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

বিপ্লব ইসলাম, লংগদু,(রাংগামাটি)
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ইয়াবা সেবনের সময় এক ছাত্রদল নেতা ও এক ফার্মাসিস্টকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজারে একটি ফার্মেসি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম (২৬) এবং চৌমুহনী বাজারের ফার্মাসিস্ট মোকসেদুল (৩০)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) অভিযান চালিয়ে ফার্মেসিতে বসে ইয়াবা সেবনের সময় ওই দুজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে এক পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়দের দাবি, আটক দুজনের বিরুদ্ধে আগে থেকেই মাদক বেচাকেনা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

ঘটনার পর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানজির আহমদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শামীমকে সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

লংগদু থানার পুলিশ জানায়, আটক দুজনকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রোববার তাদের আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট