1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড, শ্রীধরের পাঁচ নখের দৈর্ঘ্য প্রায় ৩০ ফুট ভোলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, পুরস্কার পেল তিন ব্যক্তি-প্রতিষ্ঠান মনপুরায় সংবাদ সংগ্রহের সময় দুই তরুণ সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর তিন বছরে বরিশালে ইলিশ উৎপাদন কমেছে ১ লাখ ৫ হাজার টন হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস ভোলায় তরুণদের দক্ষতা উন্নয়নে মাস্টার ক্রাফ্টসপার্সনদের সঙ্গে মতবিনিময় বিএনপি সমর্থকদের কুপিয়ে জখম; জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার ভোলার গ্যাস ফেলে রাখার খেসারত দিচ্ছে দেশ

নীলফামারী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ ১ম দিনের কার্যক্রম সম্পন্ন।

জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী:
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে

“সেবার ব্রতে চাকরি”
এই স্লোগানকে সামনে রেখে, ২৪ এপ্রিল ২০২৬ খ্রি. নীলফামারী জেলার নিয়োগ বোর্ডের সভাপতি জনাব শেখ জাহিদুল ইসলাম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় পুলিশ লাইন্স মাঠে ‘বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬’ এর প্রাথমিক বাছাই পর্বের প্রথম দিনে আগত প্রার্থীদের উচ্চতা, বুকের মাপ, বয়স এবং প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়ায় প্রয়োজনীয় সকল সার্টিফিকেট ও আনুষঙ্গিক কাগজ পত্রাদি যাচাই বাছাই এর মাধ্যমে ১ম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।

পুলিশ সুপার মহোদয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, সম্পূর্ণ মেধা, দক্ষতা ও শারীরিক যোগ্যতার মধ্যে দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে। বিধায় পরীক্ষার্থী ও পরীক্ষার্থীদের পরিবারের কোন সদস্য যেন কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়েন এ বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানান।

এসময় উক্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, নীলফামারী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

আগামীকাল ২৫ এপ্রিল ২০২৬ খ্রিঃ শারিরীক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET) এর ২য় দিনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট