1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলার সাংবাদিকতার পথিকৃৎ এম. হাবিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মেঘনায় কোস্ট গার্ডের অভিযান, স্পিডবোটে ১২ লাখ ৮৫ হাজার টাকার মাদকসহ আটক ১ ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরা হলো শিক্ষার অগ্রগতি ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে প্রস্তুতিমূলক সভা মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮ মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর মরদেহ, ধর্ষণের পর হত্যার অভিযোগ পরিবারের লংগদুতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা জিজেইউএস বাজারের মাসিক কেনাকাটায় পুরস্কার পেলেন তিন ক্রেতা জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙা হলো ঝাড়ফুঁকের আসর

পটুয়াখালীতে যৌথ অভিযানে ৫০ হাজার শলাকা নকল সিগারেট জব্দ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২৬০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ড ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকৃত ৫০ হাজার ১০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬০০ টাকা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টায় মির্জাগঞ্জ থানাধীন সুবিদখালী খেয়াঘাট সংলগ্ন শ্রীমন্ত নদীতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি পণ্যবাহী স্টিমার তল্লাশি করে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, জব্দকৃত সিগারেটগুলো শুল্ক-কর পরিশোধ না করে অবৈধ পথে বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। তবে সিগারেটের প্রকৃত মালিক বা চালানের দায়িত্বে থাকা ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব না হওয়ায় কাউকে আটক করা যায়নি।

জব্দকৃত পণ্যের বিরুদ্ধে মামলা দায়ের ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান ও শুল্ক ফাঁকি রোধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশে সিগারেট ও তামাকজাত পণ্যের চোরাচালান একটি দীর্ঘমেয়াদী সমস্যা। শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব পণ্য অবৈধভাবে বাজারে আসায় সরকারি রাজস্ব ক্ষতির পাশাপাশি বৈধ ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হন। কোস্ট গার্ড ও কাস্টমস বিভাগ নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে এ ধরনের অবৈধ কার্যক্রম দমনে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট