1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে পুবালী ব্যাংকের তিনদিনব্যাপী ক্যাম্পেইন শুরু

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেছে পুবালী ব্যাংক লিমিটেড। রোববার (১৯ এপ্রিল) বিকেলে শহরের বড় চৌরাস্তা এলাকায় পুবালী ব্যাংক পটুয়াখালী সদর শাখার আয়োজনে এক আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়।

ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং নগদবিহীন লেনদেনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলা, তাৎক্ষণিকভাবে বিনামূল্যে ডেবিট কার্ড প্রদান, পুবালী ব্যাংকিং অ্যাপ রেজিস্ট্রেশন, বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন করার সুবিধা থাকছে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য পিওএস (POS) মেশিন ও বাংলা কিউআর কোড আবেদনের ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক পটুয়াখালী সদর শাখার ব্যবস্থাপক মো. মাসুদ হোসেন সিকদার। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন সুজন, ব্যাংকের দ্বিতীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন এবং হেতালিয়া বাধঘাট শাখার ব্যবস্থাপক কাজী নাজিউর রহমান মঞ্জু। এছাড়াও ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা পুবালী ব্যাংকের এ ধরনের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করে বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অভিযাত্রায় ক্যাশলেস সোসাইটি প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারা নগদবিহীন লেনদেনকে আরও জনপ্রিয় করে তুলতে সাধারণ মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।

ক্যাম্পেইনটি আগামী মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত চলবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে নগদ টাকা বহনের ঝুঁকি হ্রাস পাবে এবং আর্থিক লেনদেন আরও স্বচ্ছ ও নিরাপদ হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট