1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর দুর্গম চরাঞ্চলে ৮০৮ হতদরিদ্র নারী পেলেন ফ্যামিলি কার্ড বাউফলে হানি ট্র্যাপ মামলার প্রধান আসামির জামিনের প্রতিবাদে কাফনের কাপড় পরে মানববন্ধন পটুয়াখালীতে ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভা, কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৭টায় পবিপ্রবিতে ভিসির পদত্যাগ দাবিতে টানা সপ্তম দিনের কর্মবিরতি, স্থবির শিক্ষা কার্যক্রম কলাপাড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে একাদশ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে কলাপাড়ায় মধ্যরাতে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল উদ্ধার পটুয়াখালী সদরে সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ অমান্য

ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) দিনব্যাপী ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের নাদের মিয়ার হাট কৃষিপণ্য বিপণন কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এ প্রশিক্ষণের আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত পিপিইপিইইউ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোস্তফা সোহেল এবং পিকেএসএফ-এর ডেপুটি ম্যানেজার মো. নিয়ামুল হাসান শোভন। এছাড়া জিজেইউএস-এর উপপরিচালক ড. আবুবকর এবং পিপিইপিইইউ প্রকল্পের প্রোগ্রাম অফিসার শাকিল আহাম্মদসহ প্রকল্পের সহকারী কারিগরি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে স্থানীয় উদ্যোক্তাদের কৃষিজাত পণ্য বাজারজাতকরণে আধুনিক পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়। বিশেষ করে পণ্যের মান নির্ধারণ (গ্রেডিং), আকর্ষণীয় লেবেলিং, নিরাপদ প্যাকেজিং এবং বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরিতে ব্র্যান্ডিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন কৌশল শেখানো হয়, যাতে তারা নিজেদের উৎপাদিত পণ্য সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাত করতে পারেন।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন। প্রশিক্ষণে বিভিন্ন এলাকার ২৫ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট