1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয় কুয়াকাটায় সাংবাদিকের ওপর হাতুড়িপেটার অভিযোগ, আহত অবস্থায় বরিশালে প্রেরণ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণে হাফিজ উদ্দিন আহমেদকে পবিপ্রবি উপাচার্যের অভিনন্দন পটুয়াখালীতে ‘উল্টো রথের মাধ্যমে শেষ হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

বাউফলে নারীসহ চার মাদক কারবারি আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফল উপজেলায় অভিযান চালিয়ে এক নারীসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কাশিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৪০০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বাউফল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১১টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

আটককৃতরা হলেন—কাশিপুর গ্রামের জামাল মীরের স্ত্রী খাদিজা বেগম (৪০), একই গ্রামের মোজাম্মেল মীরের ছেলে খায়রুল ইসলাম মীর (২০), কমলাপুর গ্রামের আজহার কাজীর ছেলে সবুজ কাজী (৩০) এবং নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের সোবহান আকনের ছেলে সুমন আকন (৩২)।

পুলিশের দাবি, আটককৃত খাদিজা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বাউফল ও আশপাশের এলাকায় নিয়মিত গাঁজা ও ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক সংক্রান্ত অভিযোগ থাকার তথ্য পাওয়া গেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, **“আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।”**

এলাকাবাসী জানান, কাশিপুর এলাকাটি দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের একটি নিরাপদ আখড়া হিসেবে পরিচিত ছিল। পুলিশের এ সফল অভিযানে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ সুপার কার্যালয় থেকে জানানো হয়েছে, জেলায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট