1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে গৃহবধূ তানিয়া হত্যা: অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বাউফলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার পটুয়াখালী পৌরসভা থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পটুয়াখালীতে ৩১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝালকাঠিতে তিনতলা ভবনে একযোগে চুরি, টেলারের শ্বাসরোধে হত্যা ভোলায় দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়মের দায়ে ২ লাখ টাকা জরিমানা ভীমরুলি পেয়ারা বাগানে বেড়াতে এসে খালে ঝাঁপ, নিখোঁজ কিশোর মির্জাগঞ্জে তাবিজের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে কলাপাড়ায় জেলেদের মানববন্ধন পটুয়াখালীতে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে আহত, এলাকায় উত্তেজনা

ফরিদপুরের নগরকান্দায় সাকসেস একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া বাজারে অবস্থিত সাকসেস একাডেমি কোচিং সেন্টারের উদ্যোগে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কোচিং সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুদর্শন চক্রবর্ত্তী (শান্ত)’র সভাপতিত্বে অত্র কোচিং সেন্টারের গণিত শিক্ষক খন্দকার এনামুল হক এবং ভাঙ্গা উপজেলার প্রিন্স একাডেমির শিক্ষক রফিকুল ইসলাম প্রিন্স সহ শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক মো. জুয়েল রানা।

বিদায় সংবর্ধনায় শিক্ষকবৃন্দ বলেন, শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ ধাপ হলো এসএসসি পরীক্ষা। তাই আত্মবিশ্বাস, নিয়মিত অধ্যয়ন এবং সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে ভালো ফলাফল অর্জন সম্ভব। তারা শিক্ষার্থীদের সততা, অধ্যবসায় ও মনোযোগের সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। সঠিক পরিশ্রম ও দৃঢ় মনোবল থাকলে শিক্ষার্থীরা অবশ্যই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবে।

সভাপতি তার বক্তব্যে বলেন, আমাদের কোচিং সেন্টারের শিক্ষার্থীরা নিয়ম-শৃঙ্খলা মেনে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করবে। তোমরাই দেশের আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের সাফল্যের মাধ্যমে পরিবার, শিক্ষক, এলাকাবাসী ও আমাদের প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই নয়, একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাও জরুরি। সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে জীবনে এগিয়ে যেতে হবে। আমি বিশ্বাস করি, আমাদের কোচিং সেন্টারের শিক্ষার্থীরা ভবিষ্যতে সফল হয়ে সমাজ ও দেশের জন্য গৌরব বয়ে আনবে।

শেষে সকল এসএসসি পরীক্ষার্থীর সার্বিক সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট