1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
লংগদুতে ৬৬৮ পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ভোলায় গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেফতার বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পদোন্নতির দাবিতে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা পটুয়াখালীতে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৫ হাজারের বেশি পরীক্ষার্থী ভোলায় ২ লাখ ৮৮ হাজার ৯২২ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে ভোলায় উদ্যোক্তাদের উৎপাদিত কৃষিজাত পণ্যের গ্রেডিং, লেবেলিং, প্যাকেজিং ও ব্র্যান্ডিং বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ভোলায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনকারীদের নিয়ে কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোহাম্মদপুরে ছাত্রকে মারধর করে ছিনতাই, সিটিটিসির জালে দুই ছিনতাইকারী গ্রেপ্তার মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

ভোলার দরিদ্র নারীদের মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

ভোলায় পিছিয়ে পড়া অতি দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে ব্যাংকের হাট এলাকার জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) প্রশিক্ষণের উদ্বোধন করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (ইন্টারনাল প্রশিক্ষণ ও মনিটরিং) হুমায়ুন কবির। এছাড়া বক্তব্য দেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সাধন কুমার পাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের সমন্বয়কারী মো. আবু বকর। এ সময় প্রোগ্রাম অফিসার শাকির আহম্মেদসহ সহকারী কারিগরি কর্মকর্তারা ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই প্রশিক্ষণে ২৫ জন দরিদ্র নারী অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে।

জিজেইউএস ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, তারা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে চান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট