1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় Bangla QR বাস্তবায়নে ব্যাংক এশিয়ার প্রচারণা সম্ভাবনার দ্বীপ চর কুকরি-মুকরি: ইকোট্যুরিজম বিকাশে অবকাঠামো ও ব্যবস্থাপনার নানা চ্যালেঞ্জ ভোলায় বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে কলেজ শিক্ষার্থীরা মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে আটক, জেল হাজতে প্রেরণ ভোলা ভেদুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (ভিএসডিএফ)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন মেঘনায় হারিয়ে গেছে ভবানীপুর, দাদার গল্পেই বেঁচে ছিলো সেই বাড়ি ঢাকায় কাচিয়া ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ পাকিস্তান সফরে জিজেইউএসের ১৯ সদস্যের প্রতিনিধি দল, নেতৃত্বে জাকির হোসেন মহিন ভোলায় অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করল সেবা তরঙ্গ সংগঠন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে পবিপ্রবির শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু

কলাপাড়ায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কলাপাড়ায় শ্রেণিকক্ষে পড়া না পারায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থী অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম রুমানা আক্তার (১২)।

শিক্ষার্থী রুমানা আক্তারের ভাষ্য অনুযায়ী, ক্লাস চলাকালে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষক অর্পন হালদার তাকে বাংলা বিষয়ের তিনটি প্রশ্ন লিখতে বলেন। সে দুটি প্রশ্নের উত্তর দিতে পারলেও একটি প্রশ্নের উত্তর দিতে না পারায় শিক্ষক ক্ষিপ্ত হয়ে তার মাথায় হাত দিয়ে একাধিকবার আঘাত করেন। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে।

পরে সহপাঠী ও স্বজনরা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান বলেন, কোনো শিক্ষার্থীকে শারীরিকভাবে শাস্তি দেওয়ার সুযোগ নেই। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক শাস্তি আইনত দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের ঘটনায় পূর্বেও দেশে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট