1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে কলাপাড়ায় মধ্যরাতে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল উদ্ধার পটুয়াখালী সদরে সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ অমান্য ভোলায় ২০কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীতে শিক্ষকদের মানববন্ধন, স্মারকলিপি পেশ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাসমূহ জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কয়েক শতাধিক মাদ্রাসা শিক্ষক। বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন শেষে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সারা দেশের ন্যায় পটুয়াখালীতেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে জেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান হিরণ, সহ-সভাপতি মাওলানা মো. জসিম উদ্দিন, মাওলানা মো. মোফাজ্জেল হোসেন, মাওলানা মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, মাওলানা মো. জামাল হোসেন, অর্থ সম্পাদক মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মো. মজিবুর রহমান ও প্রচার সম্পাদক মো. ফোরকান প্রমুখ।

বক্তারা দাবির পক্ষে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন ও প্রসারের লক্ষ্যে ১৯৭৮ সালের অধ্যাদেশের ১৭(২) ধারা জারির মাধ্যমে আলিয়া মাদ্রাসা শিক্ষার প্রাথমিক স্তর অনুমোদন দেওয়া হয়। ১৮৮৪ সালের পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার স্বীকৃতি প্রদান করা হয়।

তাঁরা আরও বলেন, “১৯৯৪ সালে তৎকালীন সরকার নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫০০ টাকা ভাতা প্রদান করেন। ২০০১ সালে চারদলীয় ঐক্যজোট সরকার প্রাথমিক বিদ্যালয়ের মতো এসব মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যও বিনামূল্যে সরকারি পাঠ্যপুস্তক বিতরণ ও উপবৃত্তি চালু করে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকার ২০১৩ সালে ২৬ হাজার ১৯টি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করলেও একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও জাতীয়করণ বা এমপিওভুক্ত করার উদ্যোগ গ্রহণ করেনি।”

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বীকৃতিপ্রাপ্ত এসব মাদ্রাসা অবহেলিত থাকায় হাজার হাজার শিক্ষক ও কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন এবং শিক্ষার্থীরা আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা দিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।

আন্দোলনরত শিক্ষকেরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানান। দাবি পূরণ না হলে আগামী ৩ মে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট পটুয়াখালী জেলা কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ আল আমিনের নেতৃত্বে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট