1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

ভোলায় জিজেইউএসের অত্যাধুনিক এগ্রো ফুড ফ্যাক্টরির উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

স্থানীয় পর্যায়ে নিরাপদ খাদ্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলায় সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর জিজেইউএস এগ্রো ফুড ফ্যাক্টরির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর এ ফ্যাক্টরির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকার হাজী আরশাদ আলী সড়কে জিজেইউএস খামার সংলগ্ন স্থানে এ ফ্যাক্টরিটি স্থাপিত হয়েছে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এন্টারপ্রাইজের আওতায় চালু হওয়া এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ হাতের স্পর্শবিহীন আধুনিক প্রযুক্তিতে শিশুদের জন্য মিড-ডে মিলের রুটিসহ অন্যান্য নিরাপদ খাদ্যপণ্য উৎপাদন করবে।

উদ্বোধন উপলক্ষে ফ্যাক্টরি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভোলার শিল্পায়নের অতীত চিত্র তুলে ধরে বলেন, **“বিগত আমলে ভোলায় কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এর অন্যতম কারণ ছিল—কোনো শিল্প গ্রুপ ভোলায় জমি কিনতে এলে কথিত ‘রাজপুত্রকে’ মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। এ কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানের মালিক ভোলায় কারখানা স্থাপন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।”**

তিনি আরও বলেন, **“গ্যাসসমৃদ্ধ ভোলায় পর্যাপ্ত শিল্পকারখানা গড়ে উঠলে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। এর মাধ্যমে জেলার সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে—যা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার।”**

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মো. শওকত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি আবদুর রহমান সেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা বিএনপির সদস্য লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন ও বিএনপি নেতা মাজাহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফিনান্স) মো. মোস্তফা কামাল।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে জিজেইউএস এগ্রো ফুড ফ্যাক্টরি ভোলা জেলার কৃষি ও শিল্প খাতকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য উৎপাদনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুনতাসির আলম রবিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবু মিয়া, সিনিয়র সাংবাদিক মোসাদ্দেক হোসেন বাহারসহ জিজেইউএসের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট