1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

গলাচিপায় ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১,৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান। উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে এবং কৃষি কর্মকর্তা আরজু আক্তারের তত্ত্বাবধানে এ কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর (এমপি)।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের মোট ১,৬০০ জন কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষিকে আরও অর্থনির্ভর ও উৎপাদনমুখী করতে সরকার ধারাবাহিকভাবে প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি এসব সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে যাতে তারা উৎপাদন বাড়াতে উৎসাহিত হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে এ ধরনের প্রণোদনা কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট