1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বকেয়া পাওনার দাবিতে বরিশালে অলিম্পিক সিমেন্টের শ্রমিকদের ডিসি কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি কলাপাড়ায় ২০ টাকার প্রলোভনে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ গলাচিপায় মাছের ঘেরের পানি নিষ্কাশনে বিদ্যালয়ের মাঠ কেটে দেওয়ার অভিযোগ পটুয়াখালীতে একশটিরও বেশি উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব মহিপুরের চাঞ্চল্যকর হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত গ্রেপ্তার বাউফলে সড়কের পাশে বৃদ্ধের মরদেহ উদ্ধার, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রাথমিক ধারণা দুমকিতে ৪৮টি নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ ভোলায় পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু ঝুঁকি ও পরিবেশবান্ধব উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ নদীভাঙনে বিপর্যস্ত মুলাদী, চোখের সামনে বিলীন হচ্ছে হাজারো পরিবারের শেষ আশ্রয়

ভোলায় ডিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম। সোমবার (১৩ এপ্রিল) ইউনিয়নের চরছিফলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহমুদুল হাসান বাপ্পীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল চরসামাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ চরছিফলী গ্রামের মুছার বাহেরপুল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এরশাদ সুফি হাবিবুর রহমান পারিবারিক কবরস্থানের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. শান্ত (২৩) নামের এক যুবককে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত শান্ত ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মফিজের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র মতে, চরসামাইয়া ইউনিয়নের কিছু এলাকা দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের আখড়া হিসেবে চিহ্নিত হয়ে আসছিল। পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

ভোলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট