1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
নারায়নগঞ্জে গ্যাস বিস্ফোরণে বাউফলের একই পরিবারের পাঁচজন নিহত পটুয়াখালীতে ধর্মীয় ভাবগাম্ভির্যে শ্রী রামকৃষ্ণ দেবের বার্ষিক জন্মোৎসব পালিত কুয়াকাটা সৈকতে জীবিত অলিভ রিডলি মা কচ্ছপ উদ্ধার, চিকিৎসা চলছে কলাপাড়ায় মধ্যরাতে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল উদ্ধার পটুয়াখালী সদরে সরকারি খাল ভরাট করে ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ অমান্য ভোলায় ২০কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন; সেশনজট কমাতে নতুন সূচি লংগদুতে দেদারছে পাহাড় কাটা, বিক্রি হচ্ছে মাটি ভোলায় ৫৮ দিনের জেলে নিষেধাজ্ঞায় ১ কোটি টাকার সামুদ্রিক মাছ জব্দ বাউফলে সাংবাদিককে হত্যার হুমকি: পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ, জিডি গ্রহণে অনীহা

মির্জাগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে পরিচালিত অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র সুবিদখালী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এ সময় মুসলিম সুইটসকে ৮ হাজার টাকা, মেসার্স দেবনাথ ট্রেডার্সকে ৩ হাজার ৫০০ টাকা, সাহা ট্রেডার্সকে ২ হাজার ৫০০ টাকা এবং মেসার্স রমেশ ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১৭ হাজার টাকা।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া বলেন, “অতিরিক্ত মুনাফার আশায় কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করছেন। ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। স্থানীয় ক্রেতারা এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে অযৌক্তিক মূল্য বৃদ্ধি কমবে এবং সাধারণ মানুষ স্বস্তি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট