1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

ভোলায় নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

আধুনিক ভোলার রূপকার হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলায় স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে ভোলা সদর উপজেলার উকিলপাড়া এলাকার তাঁর বাসভবন ‘শান্ত নীড়’-এ এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম আহম্মেদ, পুলিশ সুপার শহিদুল্লাহ কায়সার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্মরণসভায় বক্তারা নাজিউর রহমান মঞ্জুর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, ভোলার অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক বিকাশ ও নাগরিক সেবা সম্প্রসারণে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর উদ্যোগে জেলার আধুনিকায়নের ভিত্তি গড়ে ওঠে বলেও উল্লেখ করেন বক্তারা।

প্রধান অতিথির বক্তব্যে আন্দালিব রহমান পার্থ বলেন, তাঁর বাবা নাজিউর রহমান মঞ্জু আজীবন ভোলার মানুষের উন্নয়নে কাজ করেছেন। তিনি পিতার আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্যদের পাশাপাশি জেলা বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রতি বছরই মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও স্থানীয়ভাবে এ ধরনের কর্মসূচি পালন করা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট