1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু ভোলায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ পটুয়াখালীতে অপহৃত কিশোরীকে ১০ ঘণ্টার মধ্যে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ৭ জনের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে ভোলা জেলা শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান ছাত্রকে মারধর ও কান ধরে ওঠবস, অভিভাবকের ৩ মাসের কারাদণ্ড ভাঙা মেরুদণ্ড থামাতে পারেনি সালাউদ্দিনকে, এখন তিনিই পরিবারের ভরসা ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল তিন কিশোরের

ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে আগুন, নিহত ১, আহত অন্তত ২০

ঢাকা বুলেটিন অনলাইন ডেক্স
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসার উপজেলায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন যাত্রী। রোববার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার মেলকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস মেলকাই এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের ভেতরে থাকা একটি অকটেনের কন্টেইনারে আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বাসটি দাউ দাউ করে জ্বলতে থাকে।

পরিস্থিতি বুঝতে পেরে চালক বাসটি মহাসড়কের পাশে থামালে যাত্রীরা দ্রুত নেমে প্রাণে বাঁচার চেষ্টা করেন। তবে এ ঘটনায় অজ্ঞাতনামা এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

আহতদের উদ্ধার করে ডাসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী মাসুম ও সজিব বলেন, বাসে থাকা অকটেনের কন্টেইনার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তারা অভিযোগ করেন, চালক ও হেলপারের যথাযথ সতর্কতার অভাব এবং ব্যর্থতার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খোকন জমাদার বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, কীভাবে বাসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গণপরিবহনে দাহ্য পদার্থ বহনের অভিযোগ নতুন নয়। সংশ্লিষ্টদের মতে, নিরাপত্তা বিধি উপেক্ষা করেই অনেক সময় যাত্রীবাহী বাসে বিপজ্জনক পদার্থ পরিবহন করা হয়, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট