1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চরফ্যাশনে গৃহবধূ বকুল হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন রামিসা ধর্ষণ-হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে রিকশা-ভ্যানচালক ও মাঝিদের মাঝে রেইন কোট ও লাইফ জ্যাকেট বিতরণ কলাপাড়ায় অবৈধ ফ্রুট জেলি ও রোবো আইসক্রিম কারখানায় অভিযান: মালিকের এক বছরের কারাদণ্ড পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ঈদুল আজহাকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে বোরহানউদ্দিনে মানববন্ধন, রামিসা হত্যার বিচার দাবি ভোলা-২ আসনের সাবেক এমপি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন মৃত্যুবরণ করেছেন মহিপুরে মক্তবের শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ: ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ মহিপুরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, কারাগারে প্রেরণ

জুলাই সনদের সব দফার প্রতি সম্মান আছে: আন্দালিব রহমান পার্থ

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘জুলাই সনদের প্রতিটি দফার প্রতি আমাদের সম্মান রয়েছে। আমরা জুলাই সনদ মানি এবং সংবিধানকেও সম্মান করি।’

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভোলা শহরের উকিল পাড়ায় শান্ত নীড় প্রাঙ্গণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল শেষে তিনি বক্তব্য দেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, জুলাই সনদকে ঘিরে বিরোধী দল এমনভাবে বিষয়টি উপস্থাপন করছে, যাতে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হচ্ছে। ‘জুলাই সনদ নিয়ে বিরোধী দল বিভ্রান্তি সৃষ্টি করছে—আমরা নাকি এটি মানি না বা প্রতারণা করছি। “প্রতারণা” শব্দটি অত্যন্ত শক্তিশালী; এ ধরনের বক্তব্য থেকে তাদের সরে আসা উচিত,’—যোগ করেন তিনি।

এর আগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দালিব রহমান পার্থ। অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নাজিউর রহমান মঞ্জুর পরিবারের সদস্যদের পাশাপাশি জেলা বিএনপি, বিজেপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট