1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেইউটিটিআইতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ঈদে কেন ভোলা ঘুরতে আসবেন? ঝালকাঠিতে ভেকু মেশিনের ধাক্কায় ব্র্যাকের মাঠকর্মী নিহত ঢাকায় ঝুম বৃষ্টি, ঈদযাত্রায় ভোগান্তি ফরিদপুর-বরিশাল মহাসড়কে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৫ নিহত বরিশালের ১৩০ বছরের পুরনো ‘লাল বিল্ডিং’ আদালত: বিচারপ্রার্থীদের নিরাপত্তা হুমকির মুখে ১৭ বছরেও আইলার দগদগে ক্ষত, চরমোন্তার মানুষের আতঙ্কে দিন কাটে ইসলামী ব্যাংকের টাকা ছিনতাই মামলার আসামি ‘কসাই রনি’ গ্রেপ্তার ভোলার গজারিয়া পশুর হাট: আড়াইশ বছরের ঐতিহ্য, খাজনামুক্ত বেচাকেনা ভোলা-ঢাকা নৌরুটে যাত্রী হয়রানি বন্ধে ১৪ দফা দাবি, ইলিশা ঘাটে অবস্থান কর্মসূচি

দশমিনায় অটোরিকশা চালক ইয়াবাসহ গ্রেফতার

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে এক অটোরিকশা চালককে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে চরহোসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের আনন্দ মেলা সিনেমা হল সংলগ্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. নাজমুলের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানকালে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় মো. রুবেল মোল্লা নামে এক অটোরিকশা চালককে হাতেনাতে আটক করা হয়। তিনি উপজেলার দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাকির মোল্লার ছেলে। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর তাকে দশমিনা থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাই পারভেজ জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট