1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময় ভোলার প্রথম সাংবাদিক আবু তাহেরকে সংবর্ধনা দিল মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ১০০ হাঁস দিয়ে শুরু, এখন মাসে ৩৫ হাজার টাকা মুনাফা পারুলের! মায়ের স্বপ্ন, বাবার আদর্শের পথে পার্থর নতুন অধ্যায় মনপুরায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ ভোলার ৫০ লাখ অনুসারীর কনটেন্ট ক্রিয়েটর প্রিন্স আইউব আয় করেন লাখ টাকা ভোলায় জিজেইউএসের কার্যক্রম পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল গণমাধ্যমের স্বাধীনতা ও জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ভোলার পাঙ্গাশিয়ায় প্রায় এক একর জমির ফলদ ও বনজ বৃক্ষ কেটে নিয়েছে দূর্বৃত্তরা বর্ষা এলেই হাঁটুপানি, আট বছর ধরে জলাবদ্ধতায় দুর্ভোগ

পটুয়াখালিতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, একজন আটক

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

পটুয়াখালিতে বাংলাদেশ কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১ লাখ ৬ হাজার টাকা মূল্যের ২৭৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। পৃথক দুইটি অভিযানে ২০৮ কেজি পলিথিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার এবং ৬৫ কেজি পলিথিনসহ একজন ব্যবসায়ীকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল বিকেল ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পটুয়াখালি ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে সদর থানাধীন তিতাস মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় প্রায় ৮৩ হাজার ২০০ টাকা মূল্যের ২০৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরদিন ৮ এপ্রিল সকাল ১১টায় কোস্টগার্ড, পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে সদর থানাধীন চৌরাস্তা এলাকায় অবস্থিত ‘এস আর পার্সেল সার্ভিসে’ অভিযান চালানো হয়। তল্লাশিতে প্রায় ২২ হাজার ৭৫০ টাকা মূল্যের ৬৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ প্রতিষ্ঠানটির মালিককে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং সংশ্লিষ্ট পার্সেল সার্ভিসকে পরিবেশবিধি মেনে চলতে সতর্ক করা হয়। জব্দকৃত সব পলিথিন পরিবেশগত ঝুঁকি এড়াতে ধ্বংসের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

২০০১ সালের পরিবেশ সংরক্ষণ আইন ও ২০০২ সালের পলিথিন ব্যাগ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী ৫৫ মাইক্রনের কম পুরুত্বের পলিথিন উৎপাদন, আমদানি, বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ। এসব পলিথিন মাটির উর্বরতা নষ্ট করে, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বন্ধ করে দেয় এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিন বিরোধী এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ব্যবসায়ী ও সাধারণ জনগণকে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট