1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব প্রথম ছয় মাসে মব সহিংসতায় নিহত ১৩৩, রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬: এইচআরএসএস নেছারাবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডিতে অনৈতিক প্রস্তাবের অভিযোগ ভোলার ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট ও শহর রক্ষা বাঁধ কলাপাড়ায় সরকারি বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও-র পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ

মির্জাগঞ্জে নবাগত ইউএনও শেখ মো. রাসেলের সঙ্গে সুধীজনের মতবিনিময় সভা

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলের সঙ্গে স্থানীয় সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) বিকেল তিনটায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। নবাগত ইউএনও প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করা, জনসেবার মান বৃদ্ধি এবং সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তব্যে শেখ মো. রাসেল বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে স্বচ্ছতা ও জবাবদিহিতাভিত্তিক প্রশাসন গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যে স্থানীয় জনগণ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। ইউএনও সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নে প্রশাসন ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় জোরদারে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় অংশগ্রহণকারীরা মত দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট