1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের নয় দিনব্যাপী রথযাত্রা উৎসব প্রথম ছয় মাসে মব সহিংসতায় নিহত ১৩৩, রাজনৈতিক সহিংসতায় নিহত ৫৬: এইচআরএসএস নেছারাবাদে ছাত্রদল নেতার বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডিতে অনৈতিক প্রস্তাবের অভিযোগ ভোলার ইলিশা পয়েন্টে সিসি ব্লক ধস: হুমকিতে ফেরিঘাট ও শহর রক্ষা বাঁধ কলাপাড়ায় সরকারি বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও-র পটুয়াখালী সদরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাঙ্গাবালীতে বজ্রপাতে নিখোঁজ ট্রলার মাঝির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ১ হাজার পিস নিষিদ্ধ চায়না ডাইরি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস পটুয়াখালীতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঘোষিত কর্মসূচি পালিত হয়নি মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক, কারাগারে প্রেরণ

পাজেরো জিপে রেণুপোনা পাচার: পটুয়াখালীতে ১ লাখ ৪০ হাজার রেণু উদ্ধার, আটক ২

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাঁধঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পরিবহনকালে প্রায় ১ লাখ ৪০ হাজার রেণুপোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি পাজেরো জিপসহ দুইজনকে আটক করা হয়।

শনিবার (৪ এপ্রিল) ভোররাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

অভিযানকালে একটি পাজেরো জিপে করে অবৈধভাবে রেণুপোনা পরিবহন করা হচ্ছিল। এ সময় গাড়িটি জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত রেণুপোনাগুলো রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

প্রশাসন জানিয়েছে, উপকূলীয় এলাকায় অবৈধভাবে রেণুপোনা আহরণ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, রেণুপোনা নিধন সামুদ্রিক মৎস্যসম্পদের জন্য হুমকি সৃষ্টি করছে, তাই আইন প্রয়োগ জোরদার করা জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট