1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
নলছিটিতে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়ে মা-মেয়ের আত্মহত্যার প্রচেষ্টা, জীবিত উদ্ধার নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ মুলাদীতে কৃষক হত্যা: স্ত্রী কারাগারে, সহযোগীদের গ্রেপ্তারের দাবি স্বজনদের কলাপাড়ায় পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদকের ওপর হামলা, গ্রেপ্তার ১ বাউফলে প্রবাসী স্বামীর বাড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মুক্তাগাছায় চকলেটের প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার ফরিদপুরে শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে দর্জি গ্রেপ্তার; বরখাস্ত ৫ বাউফলে খাদে ‘দশমিনা এক্সপ্রেস’, আহত ১৫ আধুনিকায়ন হচ্ছে ফায়ার সার্ভিস: প্রতি বিভাগে রেসকিউ হেলিকপ্টার, যুক্ত হচ্ছে ৫০০ ড্রোন ফুটপাত দখলমুক্ত করতে বরিশালে হকার পুনর্বাসন কার্যক্রম শুরু

কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন, উপকূলীয় পরিবেশ নিয়ে উদ্বেগ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রায় ৮ ফুট লম্বা একটি মৃত ডলফিন ভেসে এসেছে। ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন ও ক্ষত-বিক্ষত অবস্থা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং উপকূলীয় পরিবেশের অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

রবিবার সৈকতের পশ্চিম পাশে জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা ডলফিনটি প্রথম দেখতে পান স্থানীয় ইউপিআরএ সদস্য আব্দুল জলিল। পরে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ডলফিনটির শরীরের বেশিরভাগ অংশের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি ইরাবতী প্রজাতির ডলফিন। এ প্রজাতির ডলফিন সাধারণত উপকূলীয় অগভীর পানি ও নদীমোহনায় বসবাস করে এবং বৈশ্বিকভাবে বিপন্ন হিসেবে বিবেচিত।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, “এ ধরনের ঘটনা অশনিসংকেত। ডলফিনের মৃত্যু উপকূলীয় পরিবেশের ভারসাম্যহীনতার ইঙ্গিত দেয়। দ্রুত কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”

উপকূল পরিবেশ রক্ষার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, “বারবার ডলফিন ও কচ্ছপের মৃত্যু প্রমাণ করে সামুদ্রিক পরিবেশ হুমকির মুখে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং নৌযানের অসচেতন চলাচল এর পেছনে দায়ী হতে পারে।”

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ডলফিনটির মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটি, কুয়াকাটা পৌরসভা, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যৌথভাবে মৃত ডলফিনটি মাটিচাপা দেন।

উল্লেখ্য, কুয়াকাটা উপকূলে নিয়মিত মৃত ডলফিন ভেসে আসার ঘটনা নতুন নয়। গত কয়েক বছরে একাধিক ডলফিনের মৃত্যু রেকর্ড হয়েছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য উদ্বেগজনক বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট